Skip to main content

টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশ

 


বিশ্বব্যাপী ক্ষুধা, দারিদ্র্য, অসমতা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় মোকাবিলা করা এবং শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক জীবনে টেকসই ভবিষ্যত গঠনের লক্ষ্যে ২০১৫ খ্রিস্টাব্দে গৃহীত হয় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি)। টেকসই ভবিষ্যত গঠনে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনের বিকল্প নেই। তাই এসডিজি বিশ্বব্যাপী  টেকসই ভবিষ্যত অর্জনের ব্লু প্রিন্ট নামে পরিচিত। যে ব্লুপ্রিন্ট বিশে^র দেশসমূহের কাছে মোট ১৭টি অভিষ্ট সমন্বিত একটি দলিল। ২০৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে গৃহীত অভিষ্টগুলো অর্জনের সময়সীমা নির্ধারণ করা হয়। যা ২০১৬ খ্রিস্টাব্দ থেকে কার্যকর হয়। অত্যন্ত গর্বের বিষয় হলো, মোট ১৭টি অভিষ্টের মধ্যে ১৫টি বাংলাদেশের সুপারিশকৃত প্রস্তাবের সাথে সরাসরি সম্পর্কিত। সঙ্গত কারণেই এসডিজি বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। ইতোমধ্যে বাংলাদেশও বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে এসডিজি’র সে গুরুত্বের প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছে। ক্ষেত্র অনুযায়ী, দেশের এ পর্যন্ত অর্জনগুলো পর্যালোচনা করলে তা সহজেই প্রতিয়মান হয়। দেশে ২০১৬ খ্রিস্টাব্দে দারিদ্র্যের হার ছিল ২৪.৩ শতাংশ যা ২০১৯ খ্রিস্টাব্দে এসে দাঁড়ায় ১৮.৬ শতাংশে। ক্ষুধা দূরীকরণ ও খাদ্য নিরাপত্তা অর্জনের লক্ষ্যে পরপর তিন বছরে খাদ্য উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৬ খ্রিস্টাব্দে দেশে খাদ্য উৎপাদন ছিল ৩৬৮ লাখ মে. টন, ২০১৭ খ্রিস্টাব্দে হয় ৪১৩.২৫ লাখ মে. টন এবং ২০১৮ খ্রিস্টাব্দে হয় ৪১৫.৭৫ লাখ মে. টন। স্বাস্থ্য সেবার মান বৃদ্ধির ফলে কমে এসেছে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার। ডব্লিউএইচও-এর মতে, ২০১৬ খ্রিস্টাব্দে দেশে মাতৃমৃত্যুর হার ছিল ১৭৮ (প্রতি লাখ জীবিত জন্মে) যা ২০১৯ খ্রিস্টাব্দে হয় ১৫৭। বিশ^ব্যাংকের মতে, ৫ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ২০১৬ খ্রিস্টাব্দে মৃত্যু হার ছিল ৩৬ (প্রতি হাজার জীবিত জন্মে) যা ২০১৯ খ্রিস্টাব্দে হয় ২৮। শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির কারণে দেশে নিয়মিত সূচকে শিক্ষার হার বাড়ছে। ২০১৬ খ্রিস্টাব্দে দেশে শিক্ষার হার ছিল ৭২.১ শতাংশ যা বর্তমানে ৭৫ শতাংশ। নারী সমতা ও ক্ষমতায়নে এখন বাংলাদেশ বিশে^র উজ্জ্বল দৃষ্টান্ত। নারী সমতা অর্জনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম। বর্তমানে দেশে নারী শিক্ষার হার ৭২% যা ২০০৭ খ্রিস্টাব্দে ছিল ৪৩.৭%। ২০০৭ খ্রিস্টাব্দে বাংলাদেশে নারীদের প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণের হার ছিল ৫৭% যা বর্তমানে ৯৯.৪০%। বর্তমানে সচিব, অতিরিক্তি সচিব, যুগ্ম সচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিতে প্রায় ২৭% নারী কর্মরত রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলÑ বর্তমান জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেত্রীসহ মাট ৭৩ জন নারী দায়িত্ব পালন করে আসছেন যা বিশে^ বিরল। নারীর উন্নয়নের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড বাংলাদেশের ঝুলিতে জমা পড়েছে। বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ড. কালাম মেমোরিয়াল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯, লাইফ টাইম কন্ট্রিবিউশন অ্যাওর্য়াড-২০১৯, গ্লোবাল ওমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮, পিস ট্রি অ্যাওয়ার্ড-২০১৪ লাভ করেছে। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়ক অভিষ্ট অর্জনে এ দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ^ব্যাংকের মতে, ২০১৫ খ্রিস্টাব্দে দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি পান করতে পারতো, এখন প্রায় ৯৯ শতাংশ মানুষ এ সুবিধা ভোগ করছে। আবার ২০১৫ খ্রিস্টাব্দে দেশের ৬১ শতাংশ মানুষ নিরাপদ পয়ঃনিষ্কাশন সুবিধার আওতায় ছিল যা বর্তমানে ৮০ শতাংশের উপরে। বিদ্যুৎক্ষেত্রে সবচেয়ে বড় অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে দেশের ৯৫ শতাংশ জনগণ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। আশা করা হচ্ছে, ২০২১ খ্রিস্টাব্দের মধ্যে দেশের সব মানুষ বৈদ্যুতিক সুবিধার আওতায় আসবে। অথচ ২০১৬ খ্রিস্টাব্দেও এর হার ছিল ৭৫ শতাংশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেও চমৎকার ধারাবাহিকতা দেখা গেছে, ২০১৫-১৬ অর্থ বছরের পরের সময়ে নিয়মিত হারে বেড়েছে অর্থনৈতিক প্রবুদ্ধি। ২০১৫-১৬ অর্থ বছরে ছিল ৭.১১ শতাংশ, ২০১৬-১৭ এ ৭.২৪ শতাংশ, ২০১৭-১৮ তে হল ৭.৮৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থ বছরে এসে দাঁড়ায় ৮.১৩ শতাংশ। যা দেশের ধারাবাহিক উন্নয়নের চিত্র তুলে ধরে। অবকাঠামোগত উন্নয়ন তরান্বিতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করবার লক্ষ্যে এসডিজি’র ৯ নম্বর অভিষ্ট অর্জনে ব্যাপক উন্নয়নমূলক কর্মপরিকল্পনা বর্তমানে চলমান রয়েছে। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড), বহুমুখি পদ্মা সেতু, পদ্মা রেল সংযোগ সড়ক, মেট্রোরেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রাম-কক্সবাজার রেল সংযোগ, পায়রা সমুদ্র বন্দর, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, মহেশখালী এলএনজি টার্মিনাল ইত্যাদি মেগা প্রকল্পগুলো অন্যতম। এর ফলে দেশে শিল্পায়নের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং কিছুক্ষেত্রে প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এতে করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং সুদৃঢ় অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়। দেশে ডিজিটাল সেবার পরিসর ছড়িয়ে দেবার ফলে শহর ও গ্রামের মধ্যকার বৈষম্য কমে এসেছে। সরকারের ‘আমার গ্রাম আমার শহর’ স্লোগান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ বিশে^র প্রথম দেশ হিসেবে নিজস্ব তহবিল গঠন করে নিয়মিত বরাদ্দ প্রদান করে উদাহরণ সৃষ্টি করেছে। ফলে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতোমধ্যে অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। কমেছে প্রাণহানির সংখ্যাও। সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং এ সম্পদকে টেকসই করতে ‘বদ্বীপ পরিকল্পনা-২১০০’ নামক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে। ন্যায় প্রতিষ্ঠা ও সর্বস্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে বিভিন্ন স্বাধীন কমিশন গঠন, যুগোপযুগী আইন প্রণয়ন, দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারের সাফল্যস্বরূপ বাংলাদেশ স্বল্পোন্বত দেশের তালিকা থেকে উত্তরণের সুসংবাদ পেয়েছে এবং এ পর্যন্ত এসডিজি বাস্তবায়নে প্রথম সারির দেশসমূহের তালিকায় অবস্থা করে নিয়েছে। জাতিসংঘ, বিশ^ব্যাংক ও আইএমএফসহ বিভিন্ন সরকারি বেসরকারি উন্নয়নমূলক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের সাম্প্রতিক অর্জনকে অনন্য বলে স্বীকার করে নিয়ে এসডিজি অর্জনে বাংলাদেশ প্রায় ১০০ ভাগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Comments

Popular posts from this blog

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ, অর্জন এবং গ্রামাঞ্চলে করণীয়

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মাতৃভূমি আজকের বাংলাদেশ বর্তমান বৈশি^ক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে এক অসাধারণ দৃষ্টান্ত। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করে সমাজে পুরুষের সমমর্যাদায় প্রতিষ্ঠা করাই হল নারীর ক্ষমতায়ন।

নবজাতক ও শিশুর ওরাল থ্রাশ: সচেতনতাই রক্ষাকবচ

 “খোকার ঠোঁটে যে হাসিখানি চমকে ঘুমঘোরে কোন্ দেশে যে জনম তার কে কবে তাহা মোরে।” কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতই শিশু রাজ্যের প্রতিটি শিশুর হাসিমাখা উজ্জ্বল মুখ নিতান্তই কাম্য। কিন্তু মাতৃ-পিতৃ হৃদয়ে অত্যন্ত পীড়াদায়ক কিছু ঘটে যখন নিষ্পাপ শিশুর সেই উজ্জ্বল হাসি মলিনতার মাঝে মিশে যায়। জীবাণু বিস্তৃত পৃথিবীতে শিশু হয়ে পড়ে অত্যন্ত অসহায়। পিতা-মাতার চোখের পাতা থেকে সুখ-নিদ্রা দুশ্চিন্তার অদৃশ্য অন্ধকারে হারিয়ে যায়। অথচ সামান্য সচেতনতাই হতে পারে শিশুর হাসি কেড়ে নেয়া এই ওরাল থ্রাশ নামক রোগের উল্লেখযোগ্য সমাধান। ছত্রাক দ্বারা সংঘটিত হয় মুখের এই রোগ। সাধারণত ক্যানডিডা আলবিক্যান্স নামক এক প্রকার ছত্রাকের আক্রমণে ওরাল থ্রাশ হয়। ওরাল থ্রাশ সচরাচর অক্ষতিকর ও ক্ষণস্থায়ী ছত্রাকঘটিত মুখবিবরের সংক্রমণ। এর সংক্রমণের ফলে মুখবিবরের জিহ্বা, ঠোঁট ও গালের অভ্যন্তরভাগ, তালু, আলজিহ্বা, টনসিল ও গলার ভিতরের অংশে ক্রিমের মত সাদা সাদা স্তুপ বা আস্তরণ জমা হয়। ক্রিমের মত স্তুপ বা আস্তরণ তুলে ফেলার পর লালচে ক্ষত সৃষ্টি হয়, আবার কখনো কখনো রক্তপাতও হতে পারে। বয়স্কদের বেলায় জ¦ালাপোড়া ভাব হয়। তবে ওরাল থ্রাশ নবজা...